স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদি ঢাকায় আসবেন: ওবায়দুল কাদের
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের তরফ থেকে শিগগিরই, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে তার সাথে দেখা করতে যান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পরে সাংবাদিকদের এসব জানান সেতুমন্ত্রী।
তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনার অগ্রগতি আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কিছুদিনের মধ্যেই বিজেপির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। এসময়, মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশন কর্তৃক বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করা হয়।
ইসলামী দলগুলোর বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য স্থাপনের বিরোধীতার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
