ব্রেকিং নিউজঃ

নিউইয়র্কে করোনায় আক্রান্ত আরও ১ বাংলাদেশি

নিউইয়র্ক সিটির ব্রুকলিন এলাকার এক বাংলাদেশি নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ৪৬ বছরের ওই নারী এখন মাইমনিটাইজ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

এর আগে নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ড এলাকার আরেক বাংলাদেশি পুরুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত নারীর পরিচিত লেখক মিলি সুলতানা জানান, ওই নারী তার স্বামীর সঙ্গে ম্যানহাটনে ফুড ভেন্ডিংয়ে কাজ করতেন। এটি তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান।

তার স্বামীকে নেয়া হয়েছিল পরীক্ষা করতে। কৌতূহলবশত তিনি নিজেও পরীক্ষা করান। দুঃখ ভারাক্রান্তভাবে দেখতে পান স্বামীর নেগেটিভ এসেছে। কিন্তু নিজের হয়েছে পজিটিভ। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি বর্তমানে দেশটির লং আইল্যান্ড এলাকার একটি হাসপাতালে তাকে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ওই ব্যক্তি নিউইয়র্কে আইটি (তথ্যপ্রযুক্তি) পেশায় কর্মরত। আক্রান্তের পরিবারে আরও চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় আছেন।

এর আগে গত শুক্রবার নিউইয়র্ক শহরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। করোনাভাইরাসে নিউইয়র্কে এটিই প্রথম মৃত্যুর খবর। তিনি হাঁপানি রোগে ভুগছিলেন। নিউইয়র্ক শহরের গভর্নর অ্যান্ড্রু কুওমো ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সম্প্রতি নিউইয়র্ক সিটি হাসপাতালে ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

সেখানে চিকিৎসাধীন শুক্রবার (যুক্তরাষ্ট্রের সময়) তার মৃত্যু হয়েছে। তবে করোনাভাইরাসে মৃত্যু হলেও তার দেহে আগে থেকে থাকা শ্বাসকষ্টজনিত রোগের লক্ষণ ছিল। গত ১২ মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫ শতাধিক মানুষের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৬৬৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ৬১৩ এবং নিউইয়র্ক সিটির রয়েছেন ২৬৯ জন ।

এতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ১৩৪ দেশের ১ লাখ ৫৬ হাজার ১৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৯ জনে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930