ব্রেকিং নিউজঃ

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় ৩ ভিটামিন

ধুলাবালি এবং বায়ু দূষণের কারণে ফুসফুস সংক্রান্ত নানা সমস্যা দেখা দিতে পারে। কিছু ভিটামিন আছে যেগুলো ফুসফুসের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে।

এই শীতে ফুসফুস জনিত সমস্যা প্রতিরোধে এই ভিটামিনগুলো খেতে পারেন।

ভিটামিন ‘এ’ : ফুসফুসের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো একটি এই ভিটামিন।

এই পুষ্টি উপাদান রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে কোষ পুনর্গঠনে সহায়তা করে।

প্রাকৃতিকভাবে ফুসফুসের টিস্যু পুনর্গঠন এবং কার্যক্ষমতা ঠিক রাখতে ভিটামিন এ খাওয়া বাড়াতে পারেন।

দুগ্ধজাত খাবার, মাছ, সিরিয়াল গাজর, ব্রোকলি, খরবুজ এগুলোতে ভিটামিন ‘এ’ পাওয়া যায়।

ভিটামিন ‘সি’: এই ভিটামিন শরীরের জন্য বিভিন্নভাবে উপকার করে থাকে। এটি ফুসফুসের জটিল রোগ প্রতিরোধে সহায়তা করে।

প্রতিদিন পর্যাপ্ত ভিটামিন সি খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের কোলাজেনের উন্নতি ঘটায়।

ফ্রি রেডিকেল থেকে ত্বককে সুরক্ষা করে, ফুসফুস থেকে বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করে এবং শরীরে প্রদাহ প্রতিরোধ করে। টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়।

ভিটামিন ডি: হাড় এবং দাঁতকে মজবুত করা ছাড়াও এই ভিটামিন অন্যান্য জটিল রোগ প্রতিরোধ করে। ভিটামিন ডি এর ঘাটতি হলে শ্বাসকষ্ট, ব্রংকাইটিস, অ্যাজমা এবং অন্যান্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়।

এই ভিটামিন ফুসফুসের কার্যক্রম উন্নতি ঘটাতে সহায়তা করে। সূর্যর তাপ থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায়। এ ছাড়া টুনা মাছ, স্যালমন মাছ, ডিমের কুসুম ভিটামিন ডি এর ভালো উৎস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31