ব্রেকিং নিউজঃ

সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান।

মোহাম্মদ আলীর বড় ছেলে মাহবুব মোরশেদ জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বাবা।

গতকাল রাতে হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, শুক্রবার বাদ আসর টেকনাফের দরগাহ সিএনবি মাঠে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। একসময় তিনি কক্সবাজার সরকারি কলেজে অধ্যাপনা করেছেন।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী। এ ছাড়া কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930