ব্রেকিং নিউজঃ

বিহার নির্বাচনে ১৯ আসনে বিজয়ী হলেন মুসলিম প্রার্থীরা

ভারতের বিহার রাজ্যে বিধানসভার নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে ১৯টিতে নির্বাচিত হয়েছেন মুসলিম প্রার্থীরা।

রাজ্যটিতে জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ মুসলিম। ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে ২৪ মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু এবার মাত্র ১৯ বিধায়ক নির্বাচিত হয়েছেন। অর্থাৎ গতবারের চেয়ে এবার ৫ মুসলিম বিধায়ক কম।

রাজ্যটিতে এবারের নির্বাচনে আরজেডি থেকে সর্বাধিক ৮ বিধায়ক জিতেছেন। এর পর আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) থেকে ৫ বিধায়ক নির্বাচিত হয়েছেন।

কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন চারজন। এ ছাড়া সিপিআইএম এবং বিএসপি থেকে একজন করে মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন।

বিধানসভা নির্বাচনে জেডিইউ ১১ মুসলিম বিধায়ককে টিকিট দিলেও একজনও জয়ী হতে পারেননি। ২০১৫ সালে যে ২৪ মুসলিম প্রার্থী বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

২০১০ সালে নির্বাচিত হয়েছিলেন ১৬ মুসলিম বিধায়ক। ১৯৫২ সালের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ১৯৮৫ সালে। সেবার এই সংখ্যা ছিল ৩৪।

এবারের বিধানসভা নির্বাচনে আরজেডি থেকে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ইসরাফিল মনসুরী। তিনি কণ্টী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। একই দলের নরকাটিয়া কেন্দ্র থেকে জিতেছেন শামিম আহমেদ।

এ ছাড়া আরজেডি প্রার্থী আলী আশরাফ সিদ্দিকী (নাথনগড়), মুহাম্মদ নেহালউদ্দিন (রফিগঞ্জ), আখতারুল ইসলাম শাহীন (সমস্তিপুর), ইউসুফ সালাউদ্দিন (সিমরি বখতিয়ারপুর), সাউদ আলম (ঠাকুরগঞ্জ) মুহাম্মদ কামরান (গোবিন্দপুর) জয়ী হয়েছেন। ‘

মিম’-এর যারা জয়ী হয়েছেন, তারা হলেন- আখতারুল ইমান (অমৌর), মুহাম্মদ আনজার নায়ীমী (বাহাদুরগঞ্জ), সৈয়েদ রুকুনুদ্দিন আহমেদ (বাইসি), শাহনওয়াজ (জকিহাট) ও মুহাম্মদ ইজাহার আসফি (কোচাধামন) জয়ী হয়েছেন।

কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন- আবিদুর রহমান (অররিয়া), শাকিল আহমেদ খান (কাদোয়া), মুহাম্মদ আফাক আলম (কসবা), ইজাহারুল হুসাইন (কিষাণগঞ্জ)।

এ ছাড়া সিপিআই (এমএল-এল) থেকে নির্বাচিত হয়েছেন- মাহবুব আলম (বলরামপুর)। বিএসপি থেকে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ জামান খান (চেইনপুর)।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930