ব্রেকিং নিউজঃ

নির্বাচন নিয়ে বাংলাদেশের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কিছু শেখার আছে: সিইসি

নির্বাচন নিয়ে বিএনপি’র অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

তিনি আরও বলেন, আমেরিকা পাঁচ দিনেও ফলাফল গুণে শেষ করতে পারেনি, তবে বাংলাদেশ তা পারে।

এ বিষয়ে বাংলাদেশের কাছ থেকে তাদের কিছু শেখার আছে।

আজ বৃহস্পতিবার আইইএস স্কুলে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোটার উপস্থিতি কম প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার যাবে কি না যাবে এটা তাদের বিষয়ে, নির্বাচন কমিশন শুধু ভোটের ব্যবস্থাপনা দেখবে।

বিভিন্ন কারণেই ভোটার উপস্থিতির কারন কম হতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞরা বলতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930