ব্রেকিং নিউজঃ

মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র! করোনায় আক্রান্ত ৫ লক্ষাধিক?

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষাধিক। এমন দাবি জন হপকিন্স ইউনিভার্সিটির এক প্রফেসরের। বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. মার্টি ম্যাকারির মতে, করোনাভাইরাসকে মানুষের গুরুত্ব সহকারে নেওয়া দরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) অনুসারে দেশটিতে করোনায় আক্রান্ত ১ হাজার ৬ শ’ এর বেশি। মৃত্যু হয়েছে ৪১ জনের। কিন্তু ম্যাকারির বলেন, প্রকৃত সংখ্যা আসলে অনেক বেশি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ১৬শ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে যে সংখ্যা দেওয়া আছে তা বিশ্বাস করবেন না, এমনকি জন হপকিন্স ইউনিভার্সিটির সাইটে সে সংখ্যা দেওয়া থাকলেও না।

এর কারণ হিসেবে তিনি বলেন, ১৬শ’ জনের পরীক্ষা করা হয়েছে, তারা পজিটিভ। ম্যাকারি আরো বলেন, আমার মনে হয় পুরো আমেরিকা জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষাধিক।

এদিকে নতুন করে এই ভাইরাসে আফ্রিকার অন্তত ১৯ দেশে ছড়িয়ে পড়েছে। কেনিয়া, ইথিওপিয়া, সুদান, মৌরিতানিয়া, কিংডম অব ইসওয়াতিনি শুক্রবার ও শনিবার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়। ডব্লিউএইচও কোভিড-১৯ এর বিস্তারকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে। সূত্র: আল জাজিরা, দ্য হিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31