ব্রেকিং নিউজঃ

রাশিয়ার তৈরি সব টিকাই কার্যকর: পুতিন

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের সব টিকাই কার্যকর বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ভিডিও কনফারেন্সে বলেন, আমাদের দেশে দুটি নিবন্ধিত ভ্যাকসিন রয়েছে।

গবেষণায় এসেছে যে, এই দুটি ভ্যাকসিন নিরাপদ এবং এগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এগুলো খুবই কার্যকর। মস্কো বিশ্বের অন্যান্য দেশেও টিকা সরবরাহের জন্য প্রস্তুত। কিন্তু রাজনৈতিক কারণে বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, করোনার টিকা পাওয়া পৃথিবীর সব মানুষের অধিকার। টিকার জন্য আমরা সব দেশের সঙ্গে একযোগে কাজকরতে চাই।

সূত্র: এনডিটিভি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031