ব্রেকিং নিউজঃ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোট

ভোট কেন্দ্রে ভোটের সামগ্রী যাবে আজ বৃহস্পতিবার

করোনাভাইরাস মহামারীর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে আরো দুটি উপ নির্বাচন হতে যাচ্ছে বৃহস্পতিবার। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও ইভিএমের কারিগরি প্রস্তুতির মধ্যে এ নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সব নির্বাচনী কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছানো হবে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চার টা পযন্ত একটানা ভোট চলবে। নির্বাচনী এলাকায় মটর সাইকেল, ট্রাক ও পিকআপের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সূত্র জানায়,  ইসি সচিবালয়ের চাহিদ মোতাবেক ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপ নির্বাচনের দিন যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো বন্ধ থাকবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপ নির্বাচনকে  ঘিরে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১০ নভেম্বর দিবাগত ( মঙ্গলবার) মধ্যরাত ১২টা থেকে ১৩ নভেম্বর (শুক্রবার) মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

পাশাপাশি বুধবার রাত ১২টা থেকে  ১২ নভেম্বর দিবাগতরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল করতে পারবে না। এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা দিয়েছে ইসি। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি/বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা যাবে।

এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগের যানবাহন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

জাতীয় মহাসড়কে চলাচলরত এবং বন্দর ও জরুরি পণ্য সরবরাহে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রেও প্রয়োজনে এ নিষেধাজ্ঞা শিথিল করা যাবে।

ইসির নির্বাচন পরিচালনা সখা জানায়, ঢাকা-১৮ আসনে  মোট  ভোটার: ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন ।

এ আসনে  ছয় প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছে তরা হলেন,  আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে  মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন।  এ আসনে আওয়ামী লীগের তানভীর শাকিল জয় ও বিএনপির সেলিম রেজা প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন।

এ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ভোটের সব প্রস্তুতি গুছিয়ে এনেছি আমরা। বৃহস্পতিবার সকাল আট টা থেকে বিকাল চার টা পযন্ত ইভিএমে ভোট চলবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031