ব্রেকিং নিউজঃ

সবাইকে ঝুঁকিতে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন না: ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার এবং মেয়রদের অনুরোধ করে বলেছেন, কানাডিয়ানদের ঝুঁকিতে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন না।

তিনি বলেন, প্রয়োজন হলে আরও সাহায্যে দিবে ফেডারেল সরকার। মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়ায় জনগণকে সুরক্ষিত রাখতে এবং চাকরির সুরক্ষার জন্য সরকারের উপর চাপ বেড়েছে।

প্রদেশের নেতাদের উদ্দেশে তিনি বলেন, অর্থনীতির ধীরগতির কথা না ভেবে জনস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন।

ট্রুড বলেন, আমি প্রিমিয়ার এবং আমাদের মেয়রদের অনুরোধ করছি সঠিক কাজটি করার জন্য। জনস্বাস্থ্য রক্ষায় এখনই কাজ করুন।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং করোনা মহামারীর দীর্ঘ নয় মাসে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এ সময় তিনি কানাডিয়ানদের নিজ নিজ এলাকার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930