ব্রেকিং নিউজঃ

চিত্রনায়িকা সিমলা ছেলে খুঁজছেন

ঢাকাই চলচ্চিত্রের ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা বিয়ের জন্য পাত্র খুঁজছেন। একাকী জীবন প্রসঙ্গে গণমাধ্যমকে সিমলা বলেন, বিয়ে তো করতেই চাই। কিন্তু আমার মন বোঝে, এমন পাত্র তো পেতে হবে। দেখি, পরিবার থেকে পাত্র খোঁজা চলছে। কী হয় দেখার অপেক্ষায় আছি। মনের মতো হলে বিয়েটা সেরে ফেলব।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের শুরু। প্রথম সিনেমা দিয়েই দর্শক মাতিয়েছিলেন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু তারপর সে সাফল্যের খুব একটা ধারাবাহিকতা দেখা যায়নি।

অনিয়মিত কাজ করে গেছেন সবসময়। আর পুরোপুরি সিনেমার বাইরে আছেন তিনি সেও প্রায় বছর পাঁচেক হয়। সর্বশেষ কাজ করেছিলেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের একটি সিনেমায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031