ব্রেকিং নিউজঃ

আজারবাইজানের ক্ষমা প্রার্থনা রাশিয়ার বিমান ভূপাতিত করার ঘটনায়

এবার রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টর গুলি করে ভূপাতিত করেছে আজারবাইজান।

এতে ওই বিমানের দুজন ক্রু নিহত হয়েছে বলে জানা গেছে। এর জেরে রাশিয়া থেকে কোনো শক্ত প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া না গেলেও ও ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়া।

তবে আজারবাইজানের পক্ষ থেকে এরই মধ্যে জাননো হয়েছে, ভুলবশত রাশিয়ার বিমানটি বিধ্বস্ত করা হয়েছে।

এ ঘটনায় দেশটি মস্কোর কাছে ক্ষমা চেয়েছে এবং এর জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে।

আজারবাইজানের ছিটমহল নাখচিভানে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে, নাগার্নো-কারাবাখের একচ্ছত্র দখল নিতে মাসব্যাপী সংঘর্ষে লিপ্ত রয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান।

এ দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে এরই মধ্যে সহস্রাধিক প্রাণহানি ঘটেছে। আজারবাইজান কর্তৃক রাশিয়ার বিমানটি এমন সময় ভূপাতিত করা হলো যখন অঞ্চলটিতে সংঘাত নিরসনে সেনা মোতায়েন করা হয়েছিল রাশিয়ার পক্ষ থেকে।

আবার এ ঘটনাটি ঘটার আগে দেশ দুটির মধ্যে যুদ্ধ বন্ধে রাশিয়া দু দেশকে নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বক্ষর করেছিল। কিন্তু যুদ্ধ বন্ধের আশা সম্প্রসারিত হওয়ার মধ্যেই তৃতীয় পক্ষের সামরিক বিমান ভূপাতিত হলো।

উল্লেখ্য, রাশিয়া এ যুদ্ধে এখন পর্যন্ত সরাসরি কোনো পক্ষ নিয়ে যুদ্ধে অংশ নেয়নি।

সদ্য সম্পাদিত তিন দেশের চুক্তির রূপরেখা অনুযায়ী, দেশটির সংঘাতপূর্ণ এলাকায় রাশিয়ার সৈন্যবাহিনী ৫ বছর অবস্থান করবে।

রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে দেশ দুটির প্রতি সংঘাত নিরসনের পথ প্রশস্ত করার আহ্বান জানানো হয়েছিল।

সূত্র: রয়টার্স, আল জাজিরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031