ব্রেকিং নিউজঃ

ফিলিস্তিনে বন্ধ করা ত্রাণ কার্যক্রম চালুর আশ্বাস ডেমোক্রাট নেত্রীর।

ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের কথিত শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনিদের মেনে নিতে বাধ্য করতে তাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এমনকি ফিলিস্তিনিদের চাপে রাখতে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তাও বন্ধ করে দেয়া হয়। খবর জেরুজালেম পোস্টের।

ট্রাম্পের বন্ধ করা ওইসব মানবিক ত্রাণ সহায়তা জো বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তিনি আরও বলেন, তার সরকার কোনোভাবেই ট্রাম্পের একপেশে নীতি সমর্থন করবে না।

ফিলিস্তিনিদের সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার।

একই সঙ্গে ইসরাইলের দখলদারিত্বকেও সমর্থন করবে না ডেমোক্র্যাট সরকার।

ডেমোক্র্যাটিক দলের এ নেত্রী রোববার দ্য আরব আমেরিকান নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

এদিকে অনেকটা সময় নিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব।

তবে বাইডেন নির্বাচিত হওয়ার পর এ অভিনন্দন জানাতে ২৪ ঘণ্টারও বেশি সময় নিয়েছে মধ্যপ্রাচ্যের এই রাজতান্ত্রিক দেশটি।

সবাই ধারনা করছে, বাইডেনের জয়ের মধ্য দিয়ে দৃশ্যত হোয়াইট হাউজে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে হারালো রিয়াদ।

খবর আলজাজিরা, রয়টার্সের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031