শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৫ মার্চ) দুপুরে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২ জনের পরিস্থিতি বর্তমানে ভালো।
এদিকে, করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
ওই রিটে দেশের স্থল ও নৌবন্দর বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
