ব্রেকিং নিউজঃ

এরদোগানের কঠোর অবস্থানে পিছু হটলো যুক্তরাষ্ট্র!

সিরিয়ার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) নিজেদের নিরাপত্তার জন্য হুমকি ও সন্ত্রাসী গোষ্ঠী মনে করে তুরস্ক।

মার্কিন মদদপুষ্ট এ গোষ্ঠীর গেরিলাদের সীমান্ত থেকে সরাতে সিরিয়ায় একাধিকবার সামরিক অভিযান চালিয়েছে তুর্কি বাহিনী।

কয়েকদিন আগেও ফের অভিযানের হুমকি দিয়েছিল আঙ্কারা।

এর মধ্যেই পিকেকে গোরিলাদের ওই এলাকা থেকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জেমস জেফরি।

জর্ডানের ‘সিরিয়া ডাইরেক্ট নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এদের প্রতি সমর্থন দেয়ায় তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে, তা আমরা কমাতে চাই।

নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় বসার আগেই জেমস জেফরি বলছেন, উত্তর-পশ্চিমাঞ্চল ছাড়া সিরিয়ায় তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা বিদ্যমান রয়েছে।

এমনকি উত্তর-পশ্চিমাঞ্চলেও দুই দেশের মধ্যে সমঝোতা হচ্ছে। পিকেকে ছাড়াও রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ দুই ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বাকযুদ্ধের সঙ্গে হুমকি-পাল্টা হুমকি দিতেও দেখা গেছে।

এমন অবস্থায় হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এই অবস্থান বদলকে তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়ের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

অনেকে বলছেন, তুর্কি প্রেসিডেন্ট এরদাগানের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র, এটা একেবারেই পরিষ্কার।

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930