ইয়াবাসহ যাত্রাবাড়ি থানার এএসআই আটক
ঢাকা মেট্রেপলিটন পুলিশের যাত্রাবাড়ি থানার সহকারী উপপরিদর্শক-এএসআই আজিজকে ১৪৮ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১০।
রোববার দুপুরে রাজধানীর গেন্ডারিয়া থানার মির ব্যারাক এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাতেই গেন্ডারিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
থানার ডিউটি অফিসার এসআই রাশেদুল ইসলাম আটকেরবিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে র্যাব-১০এএসআই আজিজকে থানায় হস্তান্তর করেছে।
মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এসআইমিজানুর রহমান মামলাটি তদন্ত করছেন।
