ব্রেকিং নিউজঃ

শীতে ত্বকের যত্নে যা করবেন

হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসছে শীত। শীতকে এক শ্রেণীর মানুষ যেমন ভালোবাসার প্রতীক রূপে গ্রহণ করে। তেমনি কারো কারো জন্য শীত কষ্টদায়ক ঋতু হয়ে ফিরে আসে। এই সময়ে মানুষের মাঝে অলসতা বহুগুনে বেড়ে যায়। উষ্ম বিছানা ছেড়ে বাহিরে বের হতেই যেন মনই চায়না অনেকের।

শীত ঋতুতে বিশেষ করে পানি খেতে অলসতার মাত্রাটা বেশি দেখা যায়।  এছাড়া গোসল করার অনিহা তো আছেই। এ সময়টাতে নিয়মিত গোসল করা হয়না। যদিও শীতকালে একদিন পর পর গোসলের কথা বলছেন বিজ্ঞানীরা। শীতে ত্বক সুস্থ রাখতে আমরা অনেক ক্রিম ব্যবহার করে থাকি। কিন্তু এরপরেও শীতকালে অনেকেই ত্বকের সমস্যায় ভুগে থাকেন। তাই কিভাবে শীতকালে ত্বকের যত্ন নেয়া যায়, এনিয়েই আজকের পর্বটি।

ত্বকে নিয়মিত ক্রিম লাগান: যখন তখন ত্বকে ক্রিম না মেখে গোসলের পর মাখুন। এতে শরীরের আদ্রতা বজায় থাকবে। তাই ত্বক সুস্থ রাখতে নিয়ম করে ক্রিম লাগান।

সঠিক ক্রিম বেছে নিন: শীতে অনেকেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন। যা কিছু সময় পর ত্বককে শুষ্ক করে তোলে। তাই শীতকালে ত্বক যেন শুষ্ক না হয় সেজন্য অয়েল বেসড ক্রিম মাখুন। এছাড়া শীতকালে নানা সুগন্ধে ভরা বডি অয়েল ব্যবহার করতে পারেন।

হাল্কা গরম পানিতে গোসল করুন: শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করা কষ্ট ও ক্ষতিকরও। এছাড়া ঠান্ডা পানি ব্যবহার করলে সর্দি লাগতে পারে। তাই গোসল করার সময় গরম পানি ব্যবহার করা উচিত। কারণ, এতে ত্বকে প্রয়োজনীয় পরিমাণে তৈলাক্তভাব বজায় থাকে।

শরীরকে আদ্র রাখুন: অনেকেই শীতকালে ঘরে হিটার ব্যবহার করে থাকেন। কিন্তু হিটারের বদলে চেষ্টা করুন হিউমিডিফায়ার ব্যবহার করতে। কারণ, হিটার ঘরের ভিতরের পরিবেশকে গরম করে তুললেও বাতাসকে খুব শুষ্ক করে দেয়, যা ত্বকের জন্য একদমই ভালো নয়। এছাড়াও রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখাসহ অতিরিক্ত ঠান্ডায় হাতমোজা, মাথায় রুমাল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যাবে।

বিষাক্ত, অ্যালার্জিবর্ধক উপাদান বর্জন করুন: শীতকালে অনেকের নানারকম ত্বকের সমস্যা দেখা যায়। এ সময়ে শ্বাসকষ্ট এবং অ্যালার্জি বৃদ্ধি পায়। তাই এই সময় কেমিকেল মিশ্রিত ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো। যাতে অ্যালার্জি না হতে পারে এমন ক্রিম ব্যবহার করা উচিত।

রাতে ক্রিম মেখে ঘুমাতে পারেন: শীতকালে আমাদের শরীরের প্রায় সব জায়গা শুষ্ক থাকে। তাই আদ্রতা বজায় রাখতে হাত, পাত, হাটু, কপাল ইত্যাদি অংশগুলোতে রাতে শোয়ার আগে ক্রিম মেখে নিলে ভালো হবে।

নিয়মিত পানি পান করুন: শরীরের ভেতরে তাপমাত্রা ঠিক রাখতে পানি পান খুবই জরুরি। কিন্তু শীতকালে আমরা অনেকেই খুবই কম পানি পান করে থাকি। তবে ঠান্ডা পানি পান করতে সমস্যা হলে পানি কিছুটা গরম করে পান করা যেতে পারে। এছাড়া সঙ্গে লেবুর রস কয়েক ফোঁটা মিশিয়ে নিলে ভালো উপকার পাওয়া যাবে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930