ব্রেকিং নিউজঃ

জীবনের ঝুঁকি নিয়ে লন্ডনে মিমি

অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী করোনা সংক্রমণের মধ্যেই যুক্তরাজ্যে গেছেন। সম্প্রতি লন্ডন ঘুরে আসার পরই করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী। এই রকম ঝুঁকিপূর্ণ অবস্থাতেও মিমি লন্ডন। তিনি নিজেই মাস্ক পরা একটি ছবি পোস্ট করে এ কথা জানিযেছেন।

তবে তিনি লিখেছেন, কাজের প্রয়োজনেই তাকে যেতে হয়েছে লন্ডনে। তৃণমূল কংগ্রেসের এই সাংসদ ছবির সঙ্গে লিখেছেন, কাজের প্রতিশ্রুতি রক্ষায় লন্ডন যাচ্ছি।

সবরকম আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। বাকি কী হবে জানা নেই। কিন্তু কি কাজের জন্য তিনি ঝুঁকি নিয়ে লন্ডন ছুটে গেলেন সেটা অবশ্য জানা য়াযনি। মিমি নিজেও তা ভাঙ্গেননি।

গত বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরি-ট্রুডো। দেশে ফেরার পরে ওইদিন রাতে জ্বর-সহ ফ্লুতে আক্রান্ত হওয়ার বেশ কিছু লক্ষণ তার মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

এরপর থেকেই ট্রুডো এবং তার স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে চলে গিয়েছেন। পরীক্ষার জন্য পাঠানো কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর রক্তের রিপোর্ট পজিটিভ হয়েছে। করোনার আতঙ্কে এখন যুক্তরাজ্যে হ্যান্ডশেক ছেড়ে নমস্কার (সালাম) জানিয়ে সৌজন্য বিনিময় করছেন সবাই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930