আওয়ামী লীগ জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল-জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে।
আওয়ামী লীগ পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী, তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না। সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় বরং শক্তিশালী বিরোধী দল চায়।
তিনি বলেন, আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই বেগম জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে।
বিএনপির সংস্কৃতি হচ্ছে জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচনবিমুখতা।
আওয়ামী লীগের পক্ষে থেকে যুক্তরাষ্ট্রের নবনির্মিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ওবায়দুল কাদের। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
