ব্রেকিং নিউজঃ

এবার বাইডেনকে হামাসের আহ্বান ট্রাম্পের ফিলিস্তিন দখলের চুক্তি প্রত্যাহারে

নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ফিলিস্তিন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শতাব্দীর সেরা চুক্তি (ডিল অব দ্য সেঞ্চুরি) ও জেরুজালেম ইসরায়েলের রাজধানী হওয়ার ঘোষণাকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। কারণ হিসেবে বলা হয়, এটি আন্তর্জাতিক নিয়ম-নীতি ও চুক্তি লঙ্ঘন করেছে।

এই চুক্তিতে স্পষ্টভাবে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব ফুটে উঠেছে।

শনিবার (৭ নভেম্বর) ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কথিত শান্তি পরিকল্পনা পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবী জানিয়েছে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ।

বিবৃতির মাধ্যমে হানিয়াহ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত কথিত শতাব্দীর চুক্তির পুনর্বিবেচনা এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা প্রত্যাহারের আহ্বান করছি।

আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে জেরুজালেমে আমেরিকার দূতাবাস স্থানান্তরের নির্দেশনাও প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন : ১৯৮৯ সালের পর প্রথম এক মেয়াদের প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার বিনষ্ট করে তেল আবিব থেকে জেরুজালেম যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হয়।

সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে ফিলিস্তিন জাতির দুর্দশা বাড়ানো আমেরিকার রাজনৈতিক কর্মপন্থার ঐতিহাসিক পুনর্বিন্যাসের আহ্বান জানান হানিয়াহ।

মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বলেন তিনি।

আরও পড়ুন : স্ত্রী-সন্তানকে হারিয়ে রাজনীতি ছাড়তে চেয়েছিলেন বাইডেন হানিয়াহ বলেছিলেন, ইসরায়েলের কল্যাণকামী যুক্তরাষ্ট্র প্রশাসনের নীতিতে বিগত দিনে অনেক দুর্ভোগ পোহাতে হয় ফিলিস্তিনবাসীর।

ফিলিস্তিন জনগণের অধিকার রক্ষা না করে দখলদার ইসরায়েলের স্বার্থ রক্ষা করে ট্রাম্প প্রশাসন।

সূত্র : আল-জাজিরা

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930