ব্রেকিং নিউজঃ

গত ২৪ ঘণ্টায় দেশে ফিরেছেন ইতালি থেকে ৩৭১ জন

গত ২৪ ঘণ্টায় ইতালি থেকে ৩৭১ বাংলাদেশি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান। তাদের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

তৌহিদ জানান, শনিবার (১৪ মার্চ) সকালে ১৪২ জন, বিকেলে পৃথক ফ্লাইটে ২৫ ও ৩৪ জন এবং দিনগত রাতে দেশে ফিরেছেন ৫৮ জন। রোববার (১৫ মার্চ) আরও ১১২ বাংলাদেশি ইতালি থেকে ফিরেছেন। তাদের একই প্রক্রিয়া অনুসরণ করে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তৌহিদ উল আহসান এ তথ্য জানান। তিনি বলেন, নার্স, চিকিৎসক ও পুলিশসহ সবার আন্তরিক চেষ্টায় আমরা কাজ করছি। স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হচ্ছে।

তৌহিদ উল আহসান বলেন, করোনা ভাইরাসের কারণে ফ্লাইট সংখ্যা দিনে গড়ে ৩০টি কমেছে। আগে যেখানে গড়ে প্রতিদিন ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশে আসতো, এখন ৫০টি ফ্লাইট আসছে। সেটা আরও কমে আসতে পারে।

শাহজালাল বিমানবন্দরের এ পরিচালক আরও বলেন, ইউরোপ থেকে দুই সপ্তাহ যাত্রী আগমন বন্ধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমরা এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলেই বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত কার্যকর করবে। তৌহিদ উল আহসান বলেন, থার্মাল স্ক্যানার সবগুলো সচল রয়েছে। প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31