ব্রেকিং নিউজঃ

মধ্যরাত থেকে ইউরোপে যাতায়াত বন্ধ, তবে…

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ইউরোপসজ বিশ্বের যে দেশগুলো অস্বাভাবিকভাবে আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে যাত্রীবাহী বিমান যাতায়াত বন্ধ ঘোষণা দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) দিনগত রাত ১২টার পর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের জন্যও এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। এ সময়ে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক জরুরি সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ আমাদের দেশ থেকে যাতায়াত বন্ধ করেছে আমরা তাদের জন্য একই ব্যবস্থা নিয়েছি। দেশগুলোর মধ্যে- নেপাল, সৌদি আরব, কাতার, কুয়েতসহ অন্য দেশ রয়েছে। কেবল যুক্তরাজ্য থেকে যাত্রীরা আসা-যাওয়া করতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031