ব্রেকিং নিউজঃ

আজ সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স

করোনা ভাইরাস মোকাবিলায় কৌশল প্রণয়নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর নেতারা ভিডিও কনফারেন্সে মিলিত হবেন।

রোববার (১৫ মার্চ) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এই বিশেষ কনফারেন্স। এতে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজ তারা এ কনফারেন্সে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। গত শুক্রবার মোদি এক টুইট বার্তায় এ আহ্বান জানালে সার্কভুক্ত সবকটি দেশের নেতারা তাতে সাড়া দেন।

নরেন্দ্র মোদি বলেন, আমি প্রস্তাব করতে চাই যে সার্ক দেশগুলোর নেতারা করোনা ভাইরাস মোকাবিলায় দৃঢ় কৌশল অবলম্বন করবে। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় নিয়ে আলোচনা করতে পারি। দক্ষিণ এশিয়া বিশ্বের অধিকাংশ জনসংখ্যার আবাসস্থল। এ জনগোষ্ঠীর সুস্থতা নিশ্চিত করার জন্য আমাদের প্রয়াস চালাতে হবে।

মোদির এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ এশিয়ার ৪টি দেশ- নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপের নেতারা তাকে সমর্থন জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এক টুইট বার্তায় বলেন, তার দেশ সার্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকশে বলেন, তার দেশ এ আলোচনায় যোগ দিতে এবং এর বিস্তার রোধে লড়াই ও অভিজ্ঞতা বিনিময়ে সর্বোত্তম অনুশীলনের জন্য কাজ করতে আগ্রহী।

শুক্রবার মধ্যরাতের পর পাকিস্তান জানায়, সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ উপদেষ্টা জাফর মির্জা প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031