ব্রেকিং নিউজঃ

করোনা আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে দিল্লির সব সিনেমা হল

দিল্লিতে স্কুল-কলেজের পাশাপাশি সিনেমা হলগুলোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ নির্দেশনার মেয়াদ ঠিক করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত।

ভারতের বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট ৭৩ জন সংক্রমিত হয়েছে। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংক্রমিত ৭৩ জনের মধ্যে ৫৬ জন ভারতীয় নাগরিক। এদের মধ্যে কেরালা রাজ্যে সর্বাধিক সংখ্যক ১৭ ব্যক্তির দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। করোনা ভাইরাসের নতুন বিস্তারের প্রেক্ষাপটে দিল্লির প্রাদেশিক সরকার রাজধানীর সকল স্কুল, কলেজ ও সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ঘাতক রোগকে ইতোমধ্যে মহামারি হিসেবে ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ঘোষণা করেন, ‘দিল্লীর সকল সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। যে সব স্কুল ও কলেজে পরীক্ষা নেই সেগুলোও বন্ধ থাকবে।’

দিল্লী সরকার চলতি মাসের গোড়ার দিকেই প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে । অবশ্য, পরীক্ষার কারণে মাধ্যমিক স্কুল খোলা রাখা হয়। ইতোমধ্যে কেরালাসহ কয়েকটি রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও, করোনা ভাইরাসের বিস্তার রোধে ভারত সরকার ১৫ এপ্রিল নাগাদ সব ধরনের পর্যটন ভিসা প্রদান স্থগিত করে ভ্রমণ নির্দেশনা জারি করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930