ব্রেকিং নিউজঃ

সরকারের প্রতি জনগণের আস্থা নেই: শেখ রবি

ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেই চলেছেন, এতে সুষ্ঠু ভোট নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে ধানমন্ডি ও জিগাতলার বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ শেষে তিনি এ অভিযোগ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেই চলেছেন। নির্বাচন কমিশন থেকে তাকে সতর্ক করা হয়েছে। তিনি কর্নপাতই করছেন না। ব্যানার, ফেস্টুন এখনও অপসারণ করছেন না। আজকে আবার স্কুলের কোমলমতি শিশুদের নিয়ে অনুষ্ঠান করছেন। আমি বলবো, কোমলমতি শিশুদের কাছে না গিয়ে ভোটারদের কাছে যান।

নৌকার প্রার্থীর উদ্দেশ্যে রবি বলেন, তিনি সচেতন মানুষ বলেই নির্বাচন করতে এসেছেন।  আশা করি তিনি আচরণ বিধির ব্যাপারে সজাগ হবেন, সাবধানী হবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের প্রতি জনগণের আস্থা নেই। কারণ সরকার নির্বাচন ব্যবস্থাকে কুলষিত করেছে। আমি ভোটারদের কাছে গিয়ে আহ্বান জানাচ্ছি, ভোট আপনার নাগরিক অধিকার, ভোটবিমুখ হবেন না। ভোটকেন্দ্রে আসুন।

সকাল পৌনে ১১টায় ধানমন্ডি ১৫ নম্বর থেকে গণসংযোগ শুরু করে মধুবাজার, রায়ের বাজার, মনেশ্বর রোড, জিগাতলাসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন রবিউল আলম। এসময় তিনি সাবেক ওয়ার্ড কমিশনার আমজাদ হোসেন মিয়াসহ (মিয়া ভাই) স্থানীয় বেশ কয়েকজন মুরব্বীর বাসায় গিয়ে কথা বলেন, খালেদা জিয়ার প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চান।

নির্বাচনী প্রচারণায় অংশ নেন স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেন সৈকত, শ্রমিকদলের আবু কাওসারসহ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930