ব্রেকিং নিউজঃ

বিদেশফেরত যাত্রীদের আবারো করোনা পরীক্ষার সময় এসেছে : প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে আবারো করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের সব বন্দরে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা পুনরায় চালু করার সময় এসেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘সময় আবার এসেছে, এখন থেকে বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা উচিত, তাদের আলাদা করে রাখা উচিত, বিমানবন্দরসহ সব বন্দরে আগের মতো পদক্ষেপ নেয়া উচিত।’

রোববার ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০’এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে অনুষ্ঠানে অংশ নেন।

শেখ হাসিনা বলেন, বিদেশ থেকে যে কেউই আসবে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি নিশ্চিত করতে নির্দেশ দেন।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ এর প্রাথমিক পর্যায়ে সরকার দেশের জনগণকে এই মহামারির সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ২১টি নির্দেশনা দিয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি আবাcvf বিশ্বজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন ঘোষণা করেছে।

তিনি বলেন, ‘আমাদের সবাইকে নিরাপদ থাকতে হলে মাস্ক ব্যবহার করতে হবে, যখনই আমরা জনসম্মুখে যাব মাস্ক ব্যবহার করব, নিজেকে সুরক্ষিত রাখতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছর ১ নভেম্বর ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০’ শিরোনামে উদযাপন করা হচ্ছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আক্তার হোসেন বক্তব্য দেন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে অনুকরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন প্রশিক্ষিত সফল যুবক এবং পাঁচজন সফল যুব সংগঠকের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কারের (নগদ অর্থ, প্রশংসাপত্র ও ক্রেস্ট) হস্তান্তর করেন।

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট ও খাম উন্মোচন করা হয়েছে।

সূত্র : ইউএনবি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031