ব্রেকিং নিউজঃ

একটি ঐক্যবদ্ধ আন্দোলনে জনগণের রাষ্ট্র চাই : আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দুর্বৃত্ত রাষ্ট্র নয়, জনগণের রাষ্ট্র চাই।

শ্রমজীবী, কর্মজীবী এবং পেশাজীবী জনগণের রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে পেশাভিত্তিক জাতিতে রূপান্তরিত করতে হবে।

এটাই হবে বাঙালি জাতীয়তাবাদের তৃতীয় জাগরণ।

আজ জেএসডি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নাগরির ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।

জনগণের মুক্তির জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, একটি ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, কার্যকর বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলেই বিদ্যমান জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো।

জেএসডি সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, জেএসডির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।

জেএসডি কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সা কা ম আনিসুর রহমান খান, সিরাজ মিয়া, তানিয়া রব ও ব্যারিস্টার ফারাহ খান।

ঢাকায় কেন্দ্রীয় আলোচনার বাইরেও সাতক্ষীরা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বাগেরহাট, খুলনা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর, পাবনা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, বরিশাল, ঝালকাঠিসহ দেশের অধিকাংশ জেলায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930