ব্রেকিং নিউজঃ

রিপাবলিকান পার্টির অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে রিপাবলিকান পার্টির অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

এ অর্থ গুরুত্বপূর্ণ রাজ্যটির ভোটের মাঠে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্য সহায়তা করছিল।

দলের চেয়ারম্যান অ্যান্ড্রু হিট বৃহস্পতিবা অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য জানিয়েছেন।

রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জানান, দলটি ২২ অক্টোবর সন্দেহজনক ক্রিয়াকলাপ লক্ষ্য করে এবং শুক্রবার এ বিষয়ে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে।

বিষয়টি এফবিআই তদন্ত করছে বলেও জানান হিট। তবে তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি এফবিআইয়ের মুখপাত্র লিওনার্ড পিস।

নির্বাচন দুই সপ্তাহেরও কম সময় আগে হ্যাকারদের আক্রমণের বিষয়টি আবিষ্কার হলো, যখন ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন উইসকনসিন ও সেখানকার ১০টি ইলেক্টোরাল ভোট জয়ের জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছেন।

ট্রাম্প ২০১৬ সালে ২৩ হাজারের কম ভোটে এ রাজ্যটিতে জয় পেয়েছিলেন এবং গত সাত দিনের মধ্যে শুক্রবার সেখানে তৃতীয় সফরের পরিকল্পনা করছেন।

এদিকে, শুক্রবার উইসকনসিনে প্রচারের পরিকল্পনা করেছেন জো বাইডেনও।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031