ব্রেকিং নিউজঃ

ফাঁসির আসামি মিন্নিকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে

বহুল আলোচত বরগুনা রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির আসামি আয়েশা আক্তার মিন্নিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মিন্নিকে কড়া নিরাপত্তায় বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

বরগুনা জেলা কারাগারের তত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বরগুনা জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই।

তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মিন্নিকে বরগুনা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রী মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলায় ফাঁসি দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ পুরুষ আসামিকে এখনো বরগুনা কারাগারে রাখা হয়েছে।

রিফাত শরীফ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯) ও মো. হাসান (১৯)।

রায়ে আদালত মৃত্যুদণ্ডের পাশাপাশি ৬ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

আদালত আসামিদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

তবে আসামিরা ৭ দিনের মধ্যে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

গত বছরের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে।

একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত বছরের ২৭ জুন সকালে নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে প্রথমে ১২ জনের নাম ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত উল্লেখ করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930