ব্রেকিং নিউজঃ

ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত ৩

ফ্রান্সে ফের হামলার ঘটনা ঘটেছে। দেশটির নিস শহরে ছুরিকাঘাতে অন্তত তিন জন নিহত ও কয়েক জন আহত হয়েছে। একটি গির্জার ভেতরে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি এই হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

হামলাকারীকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, এটি সন্ত্রাসী হামলা।

ফ্রান্সের প্রচারমাধ্যম ‘ইউরোপ-ওয়ান’ জানিয়েছে, এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনের ওপর হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে এক নারীও রয়েছেন।

কিছু দিন আগেও ফ্রান্সে এক শিক্ষককে হত্যা করে এক উগ্রবাদী। এরপর গোটা বিশ্বের মুসলমান এমনকি বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা:)-কে অবমাননা করে বক্তব্য রাখেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে, মহানবী (সা.)-কে অবমাননা করে কার্টুন ছাপানো ফ্রান্সে কখনোই বন্ধ হবে না। তার এই বক্তব্যের পর মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

ফরাসি প্রেসিডেন্ট এ ধরণের বক্তব্যের মাধ্যমে সব পক্ষকে উগ্রবাদের দিকে আহ্বান করেছেন বলে শান্তিকামী মানুষেরা মনে করছেন।

ইসলামি চিন্তাবিদরা বলছেন, প্রকৃত ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930