ব্রেকিং নিউজঃ

রাসুল (সাঃ)-এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখায়: জিএম কাদের

হযরত মুহম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস “ঈদে মিলাদুন্নবী” (সাঃ) উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের  প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি।

বিশ্বনবীর জন্মদিনে এক বাণীতে বিশ্ববাসীর প্রতি আন্তরিক অভিনন্দন জানান তিনি।

জি এম কাদের বলেন, ৫৭০ খ্রিস্টাব্দের এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ্বনবী (সাঃ)-কে দুনিয়ায় প্রেরণ করেছেন।

পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে তিনি মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন।

অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্য ও ন্যায়ের আলো জ্বালিয়েছিলেন তিনি।

তাই, বিশ্ব মুসলিম এবং শান্তিকামী মানুষের সামনে অত্যন্ত তাৎপর্যময় মহাসম্মানিত এই দিনটি।

মহাবিশ্বের রহমত হিসেবে প্রেরিত রাসুল (সাঃ)-এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়।

তাঁর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখায়।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, তাওহীদের প্রচারক, রিসালত ধারক ও বাহক, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল (সাঃ)-কে মহান আল্লাহ পাঠিয়েছেন সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, আল্লাহর নির্দেশ সাপেক্ষে তাঁর দিকে আহ্বানকারীরূপে এবং উজ্জল প্রদীপ রূপে।

তিনি আশা প্রকাশ করে বলেন, মহানবী (সাঃ)-এর শিক্ষায় আমাদের জীবন আলোকিত হোক। তাঁর শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ-সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত হোক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930