ব্রেকিং নিউজঃ

মেহজাবিন নতুন বিজ্ঞাপনে

প্রথমবারের মতো মুম্বই নির্মাতার নিদের্শনায় কাজ করলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মুম্বইয়ের প্রশান্ত মাদানের নির্দেশনায় তাকে দেখা যাবে সু ব্র্যান্ড বাটার বিজ্ঞাপনে। এটিতে তার সঙ্গে আরো আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম।

বাটার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এই জুটি। তারই ধারাবাহিকতায় এই বিজ্ঞাপনে তারা অংশগ্রহণ করলেন। বিজ্ঞাপনচিত্রটি নিয়ে মেহজাবিন বলেন, আমি এই ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত আছি। আগামী ১ বছর তাদের প্রমোশনাল সকল কাজে অংশ নেবো। এরমধ্যে এই ব্র্যান্ডের হয়ে প্রথমবার তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হয়েছি।

বিজ্ঞাপনের টিমটা ভালো ছিলো। ভালো লেগেছে কাজটি। এর আগে গেল বছরের মাঝামাঝি সময়ে সিয়াম ও মেহজাবিন জুটি বেঁধে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। সেটি বেশ সাড়াও ফেলে। এটি ছাড়াও এই জুটিকে দেখা গেছে কিছু নাটকে। এদিকে মেহজাবিন বর্তমানে আসছে বৈশাখের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031