ব্রেকিং নিউজঃ

মহানবীকে নিয়ে কটূক্তি করায় ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না পগবা

বছর দুয়েক আগে ফ্রান্সকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন পল পগবা।বয়স মাত্র ২৭। বর্তমানে রয়েছেন ফর্মের তুঙ্গে। সে হিসেবে আগামী বিশ্বকাপে ফ্রান্সের জার্সিতে কাতারের মাঠ মাতানোর কথা পল পগবার। কিন্তু সেই তারকায় নাকি আর ফ্রান্সের হয়ে খেলবেন না। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’।

অবশ্য ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন পগবার অবসর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ২৭ বছর বয়সী মিডফিল্ডারও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। রেড ডেভিল তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি দ্য সান জানিয়েছে, এক অ্যারাবিক ওয়েবসাইটের বরাতে।

ম্যাকরোঁর মন্তব্যের প্রতিবাদে ফ্রান্স জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। এমনটাই দাবি করছে মধ্যপ্রাচ্যের কিছু সংবাদসংস্থা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফুটবল বিশ্ব চিনেছে তাকে। বিশ্বকাপের সে আসরে ফ্রান্সকে শিরোপা জেতাতে যার ভূমিকা ছিল অনবদ্য। তিনি তরুণ ফুটবলার পল পগবা। কাতার বিশ্বকাপ ঘিরেও স্বপ্ন বুনছে তাকে নিয়ে। কিন্তু তার আগেই দেখা দিয়েছে সংশয়।

২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে ফরাসি দলে অভিষেক ঘটে পগবার। জাতীয় দলের হয়ে এই তারকা মিডফিল্ডার ৭২ ম্যাচে মাঠে নেমে ১০ গোলও করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন পগবা।

পগবার অবসরের বিষয়ে ‘দি সান’ জানিয়েছে, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও মুসলিম ধর্মের মহামানব হযরত মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সূত্রঃঃ দি সান

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031