ব্রেকিং নিউজঃ

রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে বিএ

সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে বিজয় নিয়ে ঘরে ফিরবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ১৮ আসনে উপনির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।

আজ সোমবার সোমবার ১০ ও ১১ নং সেক্টরে গণসংযোগ শেষে বাংলাদেশ মেডিকেল এর পাশে বট তলায় তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,৫০ নং ওয়ার্ডে আমাদের পূর্বনির্ধারিত গণসংযোগ ছিল।আওয়ামী সন্ত্রাসীরা সেখানে ধানের শীষের নেতাকর্মীদের ওপর হামলা করছে।

সেখানে ১৯/১২ জন নেতাকর্মী আহত হয়েছে।আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।পাশাপাশি একটা কথা বলতে চাই হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।

আমাদের নেতা-কর্মীদের জনগণকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন,বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা মাঠে আছি, মাঠে থাকবো।

জয় নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরবো। জনগণের শুরুর দিকে আওয়ামী লীগ ভয় পেয়েছে। আমি বলতে চাই ভয় পেলে আপনারা ঘরে থাকুন।

আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো। আমরা সকল রক্তচক্ষু উপেক্ষা করে১২ নভেম্বর পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো। জয় নিয়ে ফিরবো। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, ভোটের লড়াই চলছে চলবে।

নির্বাচন কমিশন কে উদ্দেশ্য করে ধানের শীষের প্রার্থী বলেন, আপনারা একচোখা হবেন না। আমরা যেখানে প্রোগ্রাম দেয় প্রশাসনকে জানিয়ে দেই।

আওয়ামী লীগ এখানে প্রোগ্রাম দেয়।নির্বাচন কমিশন তাল বাহানা করলে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব।

এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ভোট কিসে, ধানের শীষে, মা বোনদের কক বলে যাই ধানের শীষে ভোট চাই ইত্যাদি স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো এলাকা।

এক সংক্ষিপ্ত বক্তব্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন।

নির্বাচনী প্রচারণায় হামলা করা মানে গণতন্ত্রের ওপর হামলা করা এর জবাব জনগণ সময় মতো দেবে।

ধানের শীর্ষে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী সঙ্গে অংশ নিয়েছেন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, প্রকৌশল ইশরাক হোসেন, হায়দার আলী লেলিন, ঢাকা উত্তর মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি নেতা মুন্সি বজলুল বাসিদ আনজু, মহিলা দলের পিয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031