ব্রেকিং নিউজঃ

‘বিএনপি নেতা-কর্মীদের সাথে এখন কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না’

বিএনপি এখন এতটাই দুর্দশায় যে তাদের নেতা-কর্মীদের সাথে এখন কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শনিবার (২৪ অক্টোবর) রোটারি ক্লাব অব কুষ্টিয়ার পক্ষ থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারটি আইসিইউ শয্যা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপির এখন এতটাই দুর্দশা যে সেই দলের নেতা-কর্মীদের সাথে কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না।

বিএনপির নেতারা এখন চরম হতাশাগ্রস্ত বলেই তারা বিভিন্ন সময় ভুলভাল কথা বলছেন।

বিএনপি নেতাদের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় পদ কেনাবেচার রাজনীতি আওয়ামী লীগ করে না, এটা বিএনপির রাজনৈতিক অভ্যাস।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দল গঠন করলেন, তখন বিভিন্ন দলের নেতাকর্মীদের টাকা দিয়ে বেচাকেনা করেছিলেন।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত, সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. নুরুন নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট শামসুনাহার আলো, রোটারীয়ান অজয় সুরেখা, সৈয়দা হাবিবাসহ অন্যান্য সদস্য এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930