ব্রেকিং নিউজঃ

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

সাবেক অ্যাটর্নি জেনারেল ও দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

স্থানীয় সরকার মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মোঃ তাজুল ইসলাম শোক বার্তায় আরো জানান, প্রবীন এই আইনজীবী ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি নিজ কর্মগুণেই দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, ব্যারিস্টার রফিক-উল হক আজ সকালে রাজধানীর আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930