ব্রেকিং নিউজঃ

বিশ্বকাপ বাছাই : ব্রাজিল দলে ফিরেছেন

২০২২ সালের ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব জয় দিয়ে শুরু করেছে ব্রাজিল। নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে লাতিন আমেরিকা অঞ্চলের দলটি। এবার পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের এই দলে ফিরেছেন প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকার। চোট কাটিয়ে ফিরেছেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এ ছাড়া সুযোগ পেয়েছেন ভিনিসিউস জুনিয়র ও আর্থার।

নিজেদের পরের দুই ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর জন্য গতকাল শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ তিতে।

আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এর তিন দিন পর উরুগুয়ের মাঠে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে হারিয়েছে ব্রাজিল। এরপর পেরুর বিপক্ষে নেইমারের হ্যাটট্রিকে দারুণ জয় পায় তিতের দল।

ব্রাজিল দল:
গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), আলেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)।

মিডফিল্ডার : কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিয়ো (লিভারপুল), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরতন রিবেইরো (ফ্লামিঙ্গো), ফিলিপ কুতিনহো (বার্সেলোনা), আর্থার (জুভেন্টাস)।

ফরোয়ার্ড : নেইমার (পিএসজি), এভেরতন (বেনফিকা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিশার্লিসন (এভারটন)।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031