ব্রেকিং নিউজঃ

মুম্বাইয়ের কাছে ধোনিদের লজ্জার হার

আসরের প্রথম দেখায় মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুভসূচনা করেছিল চেন্নাই সুপার কিংস। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। ফলে দ্বিতীয় দেখায় ধোনির চেন্নাইকে বিশাল ব্যবধানে হারের লজ্জা দিল রোহিত শর্মার মুম্বাই।

গতকাল শুক্রবার আইপিএলের ৪১তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মুম্বাই। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। অন্যদিকে শেষ চারে যেতে হলে প্রথম পর্বের ম্যাচে অন্তত ১৪ পয়েন্ট পেতে হতো ধোনিদের। এবার সেই আশাও ভেঙে গেল গেলবারের রানার্সআপদের।

সেই সঙ্গে নিজেদের গৌরবময় আরেকটি রেকর্ড হারাতে যাচ্ছে চেন্নাই। প্রতি মৌসুমে শেষ চারে ওঠার রেকর্ড এবার ভাঙতে যাচ্ছে ধোনির চেন্নাইয়ের।

আবুধাবিতে আরেকবার প্রখর হলো ধোনিদের ব্যাটিং ব্যর্থতা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে মাত্র ১১৪ রান সংগ্রহ করে চেন্নাই। ইনিংসের শুরুটাই হয়েছে উইকেট হারিয়ে। দলের পক্ষে এক স্যাম কারান ছাড়া ব্যাট হাতে ব্যর্থ সবাই। ৪৭ বলে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছেন কারান। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি। অধিনায়ক ধোনির করেছেন মাত্র ১৬ রান।

মুম্বাই বোলারদের পক্ষে বোল্ট একাই নেন ১৮ রানে চার উইকেট। বুমরাহ ২৫ রান নিয়ে নেন দুই এবং রাহুল চাহার ২২ রান দিয়ে নেন দুই উইকেট।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে মাত্র ১২.২ ওভারে জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ উইকেটে ম্যাচ জিতে নিল দলটি। ম্যাচ শেষে দুই ওপেনার ইশান কিশান ৬৮ রানে এবং কুইন্টন ডি কক অপরাজিত থাকেন ৪৬ রানে। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ১০ উইকেটে ম্যাচ হারল চেন্নাই।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031