.
গতকাল শুক্রবার (ষোল অক্টোবর) স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে প্যারিসের উত্তর-পশ্চিমে কনফ্লানস সেইন্তে-হনোরাইন এলাকার একটি স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।
.
ফ্রান্সের এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন; সন্দেহভাজন হত্যাকারীর হাতে একটি ছুরি ও একটি এয়ারসফট গান ছিল। শিক্ষককে হত্যার স্থান থেকে ৬০০ মিটার দূরে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ।
.
পুলিশ জানিয়েছে; প্রায় দশ দিন আগে ইতিহাসের ওই শিক্ষক তার ক্লাসে মহানবী (স)-এর কিছু ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন/ যা মুসলিমদের কাছে খুবই আপত্তিকর। ওই ব্যঙ্গচিত্র নিয়ে বিতর্ক আয়োজনের পর থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি।
.
ফ্রান্সের বিচার বিভাগীয় একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক শিশুসহ ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে বলে জানানো হয়েছে।
.
ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই হত্যাকে ‘ইসলামপন্থী সন্ত্রাসী আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
.
ম্যাঁক্রো বলেন, মত প্রকাশের স্বাধীনতার কারণে তাকে খুন করা হয়েছে।
সূত্র : বিবিসি, এএফপি, আল-জাজিরা