ব্রেকিং নিউজঃ

ফ্লোরিডায় আগামীকাল ভেট দেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শনিবার ভোরে ফ্লোরিডায় নিজের ভোট প্রদান করবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ খবর জানায়।

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ভোরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন।’

ফ্লোরিডায় ট্রাম্পের দুটি বিশাল গলফ রিসোর্ট রয়েছে, এর একটি আটলান্টিক উপকূলের শহর ওয়েস্ট পাম বিচে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের নির্বাচন ৩ নভেম্বর, তবে এ বছর আমেরিকানরা অভূতপূর্বভাবে সরাসরি অথবা ই-মেলে আগাম ভোট দিচ্ছেন।

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে নির্বাচনের দিনে ভোটের জন্য লাইন এড়াতে বেশির ভাগ আগাম ভোট দিচ্ছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031