ব্রেকিং নিউজঃ

সমুদ্র উপকূলে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত, সেন্টমার্টিনে আটকা বহু পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের কারণে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজারসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। কক্সবাজারে আজ ও সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিসের হুঁশিয়ারি সংকেত দেয়ার পর বুধবার থেকে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র পথে সকল ধরণের ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এর ফলে কক্সবাজারের সাথে সেন্টমার্টিন দ্বীপের যোগাযোগ গতকাল হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

এ কারণে বুধবার বা তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

৪ নম্বর হুঁশিয়ারি সংকেত জারির পর থেকেই সাগর আরও উত্তাল হয়ে পড়ে। বুধবার রাতে সেন্টমার্টিন জেটি ঘাটে নোংগর করা একটি খালি ট্রলার সাগরে ঢেউয়ের তোড়ে ডুবে গেছে বলে আশংকা করা হচ্ছে।

আজ সকালে এই ট্রলারটি জেটিতে পাওয়া যায়নি। সাগরের ঢেউয়ের তোড়ে এটি গভীর সাগরে ডুবে গেছে বলে মনে করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম জানিয়েছেন: হুঁশিয়ারি সংকেত উপেক্ষা করে সেন্টমার্টিন দ্বীপে যে সব পর্যটক রয়ে গেছে তারা যাতে কোন সমস্যায় না পড়ে সে ব্যপারে সেন্টমার্টিন পুলিশ বিজিবি কোস্টগার্ড ও স্হানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে।

আটকে পড়া পর্যটকদের সাশ্রয়ী মুল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দর রহমান জানিয়েছেন: গত ২৪ ঘন্টায় ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি থাকায় জেলার সকল নৌ ও সেন্টমার্টিন সমুদ্র পথে ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

আগামীকাল ও নিম্নচাপের প্রভাবে কক্সবাজার জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে কক্সবাজার আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930