ব্রেকিং নিউজঃ

মানবিক কারণে খালেদা জিয়া জামিনে মুক্ত আছেন : ওবায়দুল কাদের

মানবিক কারণে খালেদা জিয়া জামিনে মুক্ত আছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা বিএনপির আন্দোলনের ফসল নয়। বিএনপির আন্দোলন হাঁকডাক তর্জন-গর্জনই সার।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আজ শুক্রবার মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক। নির্বাচন এলেই সরকার ও নির্বাচন কমিশনকে দোষারোপ করতে তাদের অপতৎপরতা শুরু হয়। তারা সব সময় নির্বাচনকে বিতর্কিত করতে চায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যেকোনো গুজবের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সরকার। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকেরা যাতে অপপ্রচারের শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘করোনাকালে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল না। আগামী মাস থেকে দলীয় কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ।’

ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে যারাই জড়িত, তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় দেননি উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কোনো আপস করা হয়নি। করোনার কারণে পারিবারিক সহিংসতা, সামাজিক অবক্ষয় বেড়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাজারে সিন্ডিকেট আছে, কিন্তু সিন্ডিকেট মোকাবিলায় সরকার ব্যর্থ নয়।

আগামী ৩ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিকেল সাড়ে ৩টায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জেলহত্যা দিবসের আলোচনা হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আলোচনায় অংশ নেবেন বলে জানান ওবায়দুল কাদের।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031