ব্রেকিং নিউজঃ

এবার তুরস্ককে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি!

এবার কারাবাখ-নাগরনো অঞ্চলে সন্ত্রাসী ও বিদেশি ভাড়াটে সেনা জড়ো করার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

দেশটি বলছে, এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।রুশ প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক প্রতিনিধি মিখাইল বোগদানভ সোমবার মস্কোয় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, রাশিয়ার এই শীর্ষস্থানীয় কর্মকর্তা কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী জড়ো করার জন্য সরাসরি তুরস্ককে দায়ী করেন।

বোগদানভ তার বক্তব্যে বলেন, তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে রাশিয়া এ ব্যাপারে আঙ্কারার কাছে ব্যাখ্যা চেয়েছে।

রাশিয়ার আগে আর্মেনিয়া এবং ফ্রান্সও তুরস্ককে আজারবাইজানের সহযোগিতায় সিরিয়া থেকে কারাবাখ অঞ্চলে শত শত সন্ত্রাসী নিয়ে আসার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল।

তবে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত বুধবার এক বক্তব্যে তার দেশের পক্ষ থেকে কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী জড়ো করার খবর নাকচ করে দিয়েছেন।

সূত্র:ব্রেকিং নিউজ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930