ব্রেকিং নিউজঃ

ট্রাম্প আর বাইডেন বির্তক নতুন পদ্ধতিতে হবে

বোস্টন— যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট নির্বাচন কে নিয়ে কথাবার্তা, আলাপ আলোচনা আর তা নিয়ে পৃথিবী জুড়েই পরিলক্ষিত হচ্ছে উৎসুক্য।

কোথাও বা প্রার্থীদের নিয়ে চলছে হাসাহাসি।দিন যতো ঘনিয়ে আসছে ততই দুই পক্ষ একে অপরকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে।

এ বিষয়ে এগিয়ে আছেন প্রেসিডেন্ট প্রাথী স্বয়ং ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প আর বাইডেনের প্রথম বির্তক হলেও দ্বীতিয় বির্তক অনুষ্ঠিত হয় নাই। আমেরিকা বাসী অনেকেরই ধারনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারনেই দ্বিতীয় বির্তকটি অনুষ্ঠিত হয় নাই।

এখন বাকী রয়েছে প্রথা মাফিক তৃতীয় এবং শেষ বির্তক যা হওয়ার তারিখ আগামী ২২শে অক্টোবর।

কিন্তু গত এবং প্রথম একমাত্র বির্তকের অভিজ্ঞতা থেকে সর্তকতা নিতে বাধ্য হচ্ছে বির্তক পরিচালনা পরিষদ।

তারা সিদ্ধান্ত নিয়েছেন ৯০ মিনিট যে বির্তক হয় তার মাঝে ১২ মিনিট করে এক একজন প্রাথী যখন নিজ বক্তব্য পেশ করার যে সময় পান এবং সেই বক্তব্য প্রদান কালে, অন্য প্রাথীর মাইক বন্ধ বা মিউট অবস্খায় থাকবে যাতে সেই প্রাথী, বক্তব্য প্রদান কারী প্রার্থীর বক্তব্যের মাঝে কিছু বলতে না পারেন বা কথা বলে বাধার সৃষ্টি করতে না পারেন।

প্রথম বির্তকে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল, আর সে কারনে পুরো আমেরিকা জুড়েই আলোচিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের রাগান্বিত এবং অসংযত কার্যকলাপ মনোযোগের সাথেই লক্ষ্য করে আমেরিকাবাসী আর সেই

কারনে সারা আমেরিকা জুড়েই বির্তকিত হন তিনি।
মহিলারা ট্রাম্পের বিরুদ্ধে ভোট না দেওয়ার আহ্বান জানায়। এবার যুক্তরাষ্ট্রে মহিলা ভোটারের আধিক্য রয়েছে।


চূড়ান্ত এই বিতর্কের সঞ্চালক হিসেবে থাকবেন এনবিসি নিউজের ক্রিস্টেন ওয়েলকার।

আমেরিকা থেকে সফিকুল ইসলাম রুকু।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930