ব্রেকিং নিউজঃ

করোনা সেবায় ৩৩৩, কল করলেই রিসিভ

করোনা ভাইরাসের (কোভিড-১৯) লক্ষণ সম্পর্কে জানাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হটলাইনে আরও পাঁচটি ফোন নম্বর সংযুক্ত করা হয়েছে। এখন থেকে ৩৩৩-এ ডায়াল করলেই অন্য সবগুলো হটলাইন নম্বরে কল ঢুকবে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৪ হাজার ৩২৯টি কল এসেছে। এর মধ্যে করোনা ভাইরাসের তথ্য জানতে কল এসেছে ৪ হাজার ২১২টি। তবুও অনেকেরই অভিযোগ তারা নাকি হটলাইনে সংযোগ পান না। তাই নতুন করে আরও পাঁচটি নম্বর সংযুক্ত করা হয়েছে। তবে এখন থেকে ৩৩৩ তে ডায়াল করলেই সব হটলাইন নম্বরে প্রবেশ করা যাবে।

আইইডিসিআরের পরিচালক জানান, শুরুর দিকে মাত্র চারটি হটলাইন নম্বর ছিল। পরে আরও আটটি ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়নসহ (১৬২৬৩) মোট ১৩টি নম্বরে করোনা ভাইরাস সম্পর্কিত পরামর্শ দেওয়া হয়।

এছাড়া আইইডিসিআরে এখন পর্যন্ত ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

গত ৮ মার্চ বাংলাদেশে তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031