ব্রেকিং নিউজঃ

প্রিন্স সালমানের বিরুদ্ধে খাশোগির বাগদত্তার মামলা

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন।

টিআরটি ওয়ার্ল্ড জানায়, মঙ্গলবার ওয়াশিংটন ডিসির একটি ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা ওই মামলায় চেঙ্গিজ অভিযোগ করেছেন, সালমানের নির্দেশে তাঁর হবু স্বামীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল।

২০১৮ সালের ২ অক্টোবর বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজ সংগ্রহে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাশোগি। বাইরে অপেক্ষায় ছিলেন হাতিস চেঙ্গিজ। কিন্তু ৫৯ বছর বয়সী সাংবাদিককে ফিরে আসতে দেখা যায়নি। তাঁর দেহাবশেষও পাওয়া যায়নি।

এর আগে ইস্তাম্বুলের আদালত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক দুই সহযোগীসহ ২০ জন সৌদি নাগরিকের বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু করে।

তুরস্কের প্রসিকিউটরদের দাবি, সৌদি ডেপুটি ইন্টেলিজেন্স চিফ আহমেদ আল-আসিরি ও রয়্যাল কোর্টের মিডিয়া উপদেষ্টা সৌদ আল-কাহতানি হত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

তবে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, খাশোগি হত্যার আদেশ সৌদি সরকারের ‘সর্বোচ্চ স্তর’ থেকে এসেছে। যদিও সরাসরি যুবরাজকে দায়ি করেননি তিনি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930