ব্রেকিং নিউজঃ

রূপপুর বালিশকাণ্ড : ঠিকাদার আসিফ হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্রয়-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে করা এক মামলায় আসিফ হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

আজ আদালতে আসিফের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
পরে আদালত থেকে বেরিয়ে খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্রয়-সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনের দুই মামলার মধ্যে একটি জামিন দিয়েছেন। আমরা এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করব।

গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক মামলা দায়ের করে। তারপর থেকে কারাগারেই আছেন আসিফ হোসেন। দুই মামলায় সাত কোটি ৪৯ লাখ ৪২ হাজার এবং সাত কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930