ব্রেকিং নিউজঃ

বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল। এখন করোনা পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তব্যে দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরিক্ষা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ইতালিফেরত দুজনসহ মোট তিনজন করোনা আক্রান্ত হয়েছিলেন, তারা এখন সুস্থ। বিশ্বের প্রায় শতাধিক দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত। করোনাভাইরাস একটি বৈশ্বিক সংকট। এই পরিস্থিতিতে দেশবেসীকে ভীত না হয়ে সতর্ক থাকতে হবে।

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে সতর্কতামূলক লিফলেট বিলি করছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তরের সভাপতি এবং দলের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সচেতনাতামূলক লিফলেট তুলে দেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হেসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিনের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি বজলুর রহমান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাচিব মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031