ব্রেকিং নিউজঃ

প্রেসিডেন্ট হলে প্রথমেই মুসলিমদের ওপরে নিষে’ধাজ্ঞা ‘তুলে নেবেন’ বাইডেন!

নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে অফিস করার প্রথম দিনেই মুসলিমদের ওপরে আ’রোপ করা ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ভ্রমণ নিষে’ধাজ্ঞা ওঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের মুসলিম নেতাদের আয়োজিত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বাইডেন সোমবার বলেন, ‘মুসলিম আমেরিকান ভয়েজেস ম্যাটার।

অর্থাৎ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার‘ আ’ন্দোলনের সঙ্গে সুর মেলাতে বাইডেন এমন কথা বলেন।

‘মুসলিম কমিউনিটির মানুষেরাই ট্রাম্পের হেনস্তার প্রথম শি’কার,’ মন্তব্য করে বাইডেন বলেন, ‘চার বছর ধরে মুসলিমরা নানা ধরনের অ’ত্যাচারের শি’কার হচ্ছেন।’

২০১৭ সালে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া,সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষে’ধাজ্ঞা দেওয়া হয়।

পরে আদালতের নির্দেশে এই সাত দেশের অনেক নাগরিক ভিসা পান। নাছোড়বা’ন্দা ট্রাম্প স্থগিতাদেশের বিরু’দ্ধে আবার আপিল করেন।

সেই আপিলেও হেরে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে আবার একই ধরনের নিষে’ধাজ্ঞা নতুনভাবে আনার কথা জানান ট্রাম্প।

বাইডেন বলছেন, ‘ট্রাম্প এই দেশে হিং’সার আ’গুন ছড়িয়ে দিয়েছেন…তার কথার মাধ্যমে, নীতিমালার মাধ্যমে, কাজের মাধ্যমে। আমি প্রেসিডেন্ট হলে এসবের অবসান হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930