ব্রেকিং নিউজঃ

সৃজিত-মিথিলাকে মমতার পূজার উপহার

বাংলাদেশ ও কলকাতার আলোচিত তারকা দম্পতি সৃজিত ও মিথিলা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ দম্পতিকে উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

১৭ অক্টোবর নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতার পাঠানো উপহারের ছবি পোস্ট করেছেন মিথিলা নিজেই। ছবির সাথে ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার পূজার উপহারের জন্য মমতা (মমতা ব্যানার্জি) দিদি আপনাকে ধন্যবাদ।’

ছবিতে দেখা যায়, সৃজিত মুখার্জির জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি। আর রাফিয়াত রাশীদ মিথিলাকে দিয়েছেন নীল রঙের শাড়ি।

গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরদিন মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমান সুইজারল্যান্ড। পরবর্তী সময়ে গ্রিসে একান্ত সময় কাটিয়ে দেশে ফেরেন এ দম্পতি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930